হাসপাতালে মিঠুন চক্রবর্তী, খোঁজ নিলেন শুভেন্দু

বিনোদন ডেস্ক

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা প্রক্রিয়ায় তিনি ভালো সাড়া দিচ্ছেন, ফলে সবকিছু ঠিক থাকলে আগামী দু-এক দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে প্রবীণ এ অভিনেতাকে ভর্তি করা হয়। প্রায় দুই বছর আগে ডান হাতে আঘাত পাওয়ার পর সেখানে একটি মেটাল প্লেট বসানো হয়েছিল। মূলত সেই প্লেটটি অপসারণের জন্যই এ অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের সুনিপুণ পরিচর্যায় অস্ত্রোপচারটি সফলভাবে শেষ হয়েছে।
এদিকে মহাগুরুর অস্ত্রোপচারের খবর পেয়ে শুক্রবার (৭ জুলাই) সকালেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিনার পার্কের বাসা থেকে সরাসরি হাসপাতালে গিয়ে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ তার পাশে বসে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মিঠুন চক্রবর্তী বাংলার অমূল্য সম্পদ। তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে বাংলায় রাষ্ট্রবাদী ধারার গঠনে তার অসামান্য অবদান রয়েছে। ছোট একটি অস্ত্রোপচার হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে তার দ্রুত আরোগ্য কামনা করেন শুভেন্দু অধিকারী। এর আগেও নির্বাচন-পরবর্তী সময়ে নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তিনি। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

কেন বিয়ে করতে চান না আমিশা প্যাটেল