নেপালের বন্যায় জঙ্গলে আটকে ছিলেন অভিনেতা খরাজ, গিয়েছিলেন বাংলাদেশি সিনেমার শুটিংয়ে

বিনোদন ডেস্ক

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে সেখানে আটকা পড়েছেন ভারতের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে নিয়ে সেখানকার একটি জঙ্গলে কয়েকঘণ্টা আটকে থাকার কথা জনপ্রিয় এই অভিনেতা জানিয়েছেন ভারতের আনন্দবাজার পত্রিকাকে।
খরাজ স্ত্রীসহ নেপালে গিয়েছিলেন বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিং করতে। সিনেমাটির শুটিং চলছিল যেখানে বন্যা হয়েছে, সেই রসুয়া এলাকার দুর্গম এক এলাকায়। বন্যার ঘটনা ঘটে যাওয়ার পর খরাজের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তবে আনন্দবাজার পত্রিকাকে তিনি নিরাপদে থাকার কথা জানিয়েছেন।
আনন্দবাজারকে খরাজ বলেন, ‘বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ংকর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরক্ষপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।’
ভয়াবহ সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে খরাজ বলেছেন, ‘বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, কালকে শুটিং করছিলাম, ৫ ঘণ্টার মতো আমরা বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে ছিলাম। খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ছিলাম। আমাদের ফেরার কথা ছিল, আজকে অর্থাৎ ২৭ তারিখ সকালে। কাঠমান্ডু থেকে। টিকিটও করা ছিল। খোঁজখবর করে জানতে পারলাম, এখান থেকে সরাসরি গোরক্ষপুর চলে যাওয়া সম্ভব। একমাত্র ওদিকের রাস্তাটাই খোলা আছে। গোরক্ষপুরের রাস্তায় আজকে আমরা বের হব। আজকে কোনো ফ্লাইট নেই। কালকে একটা ফ্লাইট পাব। ওই ফ্লাইটটা ধরার পরিকল্পনা আপাতত।’
একই ছবির শুটিংয়ে রজতাভও ছিলেন। এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে। তিনিও নিরাপদে আছেন বলেই জানা গেছে।