কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্ট ফিল্ম ‘নুড়ি’

বিনোদন ডেস্ক

ফ্রান্সের কান শহরে চলমান ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগ সিনেমা দ্য দোমাঁ বা শর্ট ফিল্ম কর্নারে (এসএফসি) জায়গা করে নিয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’। বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আসরে আন্তর্জাতিক পরিবেশক, উৎসব প্রতিনিধি ও ক্রেতাদের সামনে প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করেছে সিনেমাটি।
মিথুন জামানের রচনা ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন হাসিব জুবেরী শিহান। উৎসবে অংশ নিতে পরিচালক ও প্রযোজক দুজনেই বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন। বৈশ্বিক আসরে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজক শিহান জানান, শর্ট ফিল্ম কর্নার বিশ্বব্যাপী পরিবেশক, উৎসব প্রতিনিধি এবং বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে উদীয়মান নির্মাতাদের সংযোগ ঘটানোর একটি দারুণ পেশাদার প্ল্যাটফর্ম। তরুণ চলচ্চিত্রকারদের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের দুয়ার উন্মোচনে এটি বড় সুযোগ তৈরি করে।
কক্সবাজার সমুদ্র সৈকতের পটভূমিতে নির্মিত ১৬ মিনিট দৈর্ঘ্যের ‘নুড়ি’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১১ বছর বয়সী এক স্থানীয় কিশোরীকে কেন্দ্র করে। একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে গড়ে ওঠা তার এক অপ্রত্যাশিত সম্পর্ক কীভাবে তাকে প্রতিকূলতার মাঝে বেঁচে থাকার সাহস ও নতুন আশা জোগায়, তা-ই ফুটিয়ে তোলা হয়েছে এ চলচ্চিত্রে। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছে কক্সবাজারেরই এক স্থানীয় কিশোরী।
চলচ্চিত্রটির প্রেক্ষাপট ও মূল ভাবনা নিয়ে পরিচালক মিথুন জামান বলেন, মূলত একটি কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি করা হয়েছে। সমসাময়িক বৈশ্বিক বাস্তবতা কীভাবে মানুষের ব্যক্তিগত আবেগ ও জীবনে প্রভাব ফেলে, তা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। বর্তমানের অস্থিরতা ও বিচ্ছিন্নতার সময়ে ‘নুড়ি’ মনে করিয়ে দেয় যে, মানুষের সহনশীলতা ও আশা অনেক সময় খুব ছোট মানবিক আচরণ এবং অত্যন্ত ভঙ্গুর সম্পর্কের মধ্য দিয়েই টিকে থাকে।
সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত আছেন বাশার জর্জিস ও হিমেশ কর। নুড়ির চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। সিনেমাটির শব্দ পরিকল্পনা করেছেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ এবং সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। এছাড়া চলচ্চিত্রটির সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সামীর আহমেদ ও শিহান জুবেরি।

দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরার মুকুট জিতলো ‘মানুষের বাগান’