জন্মদিন উদযাপনে কিছুটা লজ্জা পাই: জয়া আহসান

বিনোদন ডেস্ক

শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা জয়া আহসান। বর্তমানে দুই বাংলায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন তিনি। সম্প্রতি বলিউডেও আত্মপ্রকাশ করেছেন তিনি।
আগামী ১ জুলাই গুণী এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৭৩ সালের এ দিনে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
জন্মদিন প্রসঙ্গে জয়া আহসান বলেন, এখন আর জন্মদিন খুব একটা উদযাপন করা হয় না। তবে বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা খুব ভালোবেসে মনে রাখায় দিনটিতে নিজেকে কিছুটা স্পেশাল মনে হয়।
ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে কাটানো জন্মদিনের স্মৃতি মনে পড়ে অভিনেত্রীর। তবে এই সময়ে এসে এসব উদযাপনে কিছুটা লজ্জাই পান বলে জানান তিনি।
আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। বাণিজ্যিকভাবে সফল সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র মুক্তির ৩ বছর পর এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী।
‘আজও অর্ধাঙ্গিনী’ প্রসঙ্গে তিনি জানান, এবারের গল্পে নাটকীয় জায়গাগুলো আরও বেশি জোরালো হয়েছে। আগের চরিত্রগুলোর জীবনের দীর্ঘ জার্নির পাশাপাশি নতুন কিছু চরিত্রের সমাগম ঘটেছে।
দীর্ঘদিন ধরেই ওপার বাংলা সিনেমায় নিয়মিত কাজ করছেন জয়া আহসান। কলকাতায় কাজের অভিজ্ঞতা এবং টলিউডে নিজের অবস্থান নিয়ে তিনি বলেন, আমি বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক যে আমি আরেকটি দেশের পাসপোর্ট ক্যারি করি, কিন্তু এতদিন ধরে এখানে কাজ করছি যে কোনোভাবে মনে হয় না আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ।’
তিনি আরও বলেন, ‘যদি এখানকার বাসিন্দা হতাম, তাহলেও হয়তো যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম।’

আমি এখন আর সিঙ্গেল না: নীহা