খালেদা জিয়ার সাজে চমকের ভিডিও ভাইরাল

খালেদা জিয়ার সাজে চমকের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও ব্লগার রুকাইয়া জাহান চমক। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন অভিনেত্রী। নিজের ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে তার আলোচনার বিষয় ছিল প্রয়াত এই সাবেক সরকারপ্রধানকে নিয়ে। সেখানে বেগম জিয়ার সাজে ক্যামেরার সামনে এসে সবাইকে চমকে দেন চমক।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন রুকাইয়া জাহান চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী।’
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর সমাধিস্থল ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ধারণ করা হয়েছে এই ভিডিও। যেখানে তার রাজনীতিতে আগমন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ, দেশপ্রেম ও আপসহীন সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়। যেটা বেগম জিয়াকে মনে করিয়ে দেয়।
ভিডিওটি প্রকাশের পরপরই সেটি ভাইরাল হয়ে যায়। মন্তব্যঘরে কমেন্টের বন্যা বইয়ে দেন নেটিজেনরা। অনেকেই তার নিখুঁত সাজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন। আবার অনেকেই বেগম খালেদা জিয়ার মতো লাগছে বলে জানিয়েছেন।
আবার অনেকে লিখেছেন, এই প্রথম কেউ এতো সুন্দরভাবে বেগম খালেদা জিয়াকে প্রেজেন্ট করল। একজন লেখেন, ‘বেগম খালেদা জিয়াকে অন্তর থেকে ভালো না বাসলে এমন ডকুমেন্টারি কখনোই সম্ভব না।’
প্রসঙ্গত, রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হন। সেখান থেকেই শোবিজ অঙ্গনে তার পা রাখা। ২০২০ সালে তিনি ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় সব নাটক ও ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য ক্ষমতাসীন দল বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও বেশ আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন।

আজ হাদি, কাল কে: অভিনেত্রী চমকের আবেগঘন পোস্ট