শিরোনাম

‘ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
‘ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি দরকার’
তানজিম সাইয়ারা তটিনী। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। মিষ্টি হাসি আর অভিনয়ের দক্ষতায় ইতোমধ্যেই লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ভক্ত-অনুরাগীদের মধ্যে তাই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন তথা প্রেম-বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই। এবার তাদের কৌতূহল মেটালেন তিনি। অকপটে জানালেন সেই কথা।

বর্তমানে কারো সঙ্গে প্রেমের সম্পর্কে নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন তটিনি। আর সঠিক মানুষের সন্ধান পেলেই বিয়ের পিঁড়িতে বসবেন।

এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। তবে এ বিষয়টি বরাবরই অস্বীকার করেন অভিনেত্রী। তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের বলে জানিয়েছেন তিনি।

তটিনির ভাষায়, সে আমার খুব ভালো বন্ধু। এটা আমি অনেকবার বলেছি। তিনি আরও বলেন, যদি প্রেম থাকত, তবে বিষয়টা আমি আরও গোপনীয়ভাবে ম্যানেজ করতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।

ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা ও জীবনসঙ্গী নিয়ে অভিনেত্রী বলেন, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে উপযুক্ত সম্মান দিবে, আমাকে, আমার প্রফেশনকে, আমার ফ্যামিলিকে ভালোবাসবে।’

তটিনী বলেন, ‘আমার কাছে একটা কথা সবসময় মনে হয়, জীবনে ভালোবাসার মানুষের থেকেও ভালো রাখার মানুষ খুব দরকার। যে আমাকে ভালো রাখতে পারবে। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেয়, তাহলে বিয়ে করব।’

অভিনেত্রীর মতে, একটা জায়গা পর্যন্ত ভালোবাসা অবশ্যই দরকার। তবে মূল অগ্রাধিকার থাকতে হবে আপনাকে ভালো রাখতে পারছে কি না।আপনি অনেক ভালোবাসলেন, কিন্তু সে আপনাকে প্রপার সম্মান দিল না, তাহলে দিনশেষে সেখানে শান্তি নেই।

বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন তটিনী। খাইরুল বাশারের সঙ্গে অভিনয় করা তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সুতরাং’ নাটকটি বেশ সাড়া ফেলছে।

/জেএইচ/