ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উচ্ছ্বাস

ব্রাজিলের বিদায়ে মেহজাবীনের উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক

আর্জেন্টিনার ভক্ত হলেও স্টেডিয়ামে বসে ব্রাজিলের খেলা দেখেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শেষ ষোলতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। চির প্রতিদ্বন্দ্বী এই দলের বিদায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে নিয়ে একের পর এক খোঁচা দিচ্ছিলেন মেহজাবীন। সামাজিকমাধ্যমে ফেসবুকে তার একাধিক ছবি ও ভিডিও তারই প্রমাণ বহন করে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করা ম্যাচ নিয়ে একাধিক পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথমে ব্রাজিল নাকি নরওয়ে জিতবে, ভক্তদের কাছে সেটা জানতে চান। এরপর মাঠে ঢোকার আগে ব্রাজিল সমর্থকদের উল্লাসের একটি ভিডিও পোস্ট করে লেখেন, একটু পর কান্না করবে নাকি উল্লাস?
খেলা শুরু হওয়ার ১৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় ব্রাজিল। তবে সেটা গোলে পরিণত করতে পারেননি ব্রুনো গিমারেস। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। এর পরপরই মেহজাবীন উচ্ছাস প্রকাশ করে লেখেন, গোল মিস।
এরপর মজা করে লেখেন, তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, ব্রাজিলের হারার চান্স তত পার্সেন্ট!
এর মধ্যেই ব্রাজিলকে জোড়া গল দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। তখনও অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়নি। তবে উত্তেজনা ধরে রাখতে পারেননি অভিনেত্রী। একটি পোস্ট করে লেখেন, আর মাত্র ৭ মিনিট প্লিজ।
এরপর লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা নিজের একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
ব্রাজিলের হার নিশ্চিত হওয়ার পর গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই তারকা। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে তৈরি একটি ভিডিও পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’

ব্রাজিলের বিদায়ে তটিনীর আবেগঘন পোস্ট