শিরোনাম

ব্রাজিলের বিদায়ে তটিনীর আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ব্রাজিলের বিদায়ে তটিনীর আবেগঘন পোস্ট
তানজিম সাইয়ারা তটিনী

৩৬ বছর পর শেষ আটে ওঠার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়েছে দলটি। সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি এই ধাক্কা ছুঁয়ে গেছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও মনেও। তবে ব্রাজিলের এমন বিদায়ে ভক্তদের মাঝে যখন চরম হতাশা বিরাজ করছে, তখন প্রিয় দলের প্রতি আজীবন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন ছোটপর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

টুর্নামেন্ট থেকে নেইমারদের বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা- আমি আমার দলের সঙ্গেই থাকব।’

তবে প্রিয় দলের বিদায়ে অভিনেত্রীর যে মন খারাপ, সেটা কমেন্টেই দেখা গেছে। সেখানে একাধিক কান্নার ইমোজি জুড়ে দিয়েছেন তটিনী।

/জেএইচ/