শিরোনাম

বসুন্ধরা আবাসিক থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বসুন্ধরা আবাসিক থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেন।

বসুন্ধরা আবাসিক থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 3
অভিনেত্রী রিধিকা রিধি

তিনি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঝুলন্ত অবস্থায় রিধিকা রিধির মরদেহ উদ্ধারের পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পায়। বর্তমানে রিধিকার মা ও পরিবারের সদস্যরা থানায় আছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পুলিশ জানায়, রিধিকার পরিবারের অভিযোগ, একজনের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধিকা আত্মহত্যা করে।

বসুন্ধরা আবাসিক থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 2
অভিনেত্রী রিধিকা রিধি

প্রসঙ্গত, অভিনেত্রী রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি অভিনয়েও নিয়মিত কাজ করেন। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

/এফআর/