শিরোনাম

আমি এখন আর সিঙ্গেল না: নীহা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
আমি এখন আর সিঙ্গেল না: নীহা
নাজনীন নাহার নীহা। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয়ে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তাই ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তবে এবার তাদের কৌতূহলের অনেকটাই অবসান ঘটিয়েছেন তিনি। রীতিমতো ঘোষণা দিয়েছেন নিজের প্রেমের সম্পর্কের।

সোমবার (২৯ জুন) দুপুরে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন নীহা। এক পোস্টে তিনি লিখেছেন, ‘এংগেজড’।

যদিও পোস্টে বিয়ে, বাগদান নাকি প্রেম-সেসব পরিষ্কার করেননি। কারও নামও জানাননি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই ভাবছেন অভিনেত্রী বাগদান সেরে ফেলেছেন।

এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে নীহা বলেন, এংগেজমেন্টের কথা বলিনি। আমি লিখেছি এংগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল নেই। কারো না কারো সাথে সম্পর্কে আছি।

তবে কার সঙ্গে সম্পর্কে আছেন সে বিষয়ে খোলাসা করেননি অভিনেত্রী। সময় হলে তার পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মাস চারেক আগে সামাজিকমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে নেহা বিয়ে করেছেন। তবে সে সময় খবরটি সত্যি নয় বলে জানান অভিনেত্রী। এবার নিজেই সম্পর্কের ঘোষণা দিয়েছেন তিনি।

শোবিজ অঙ্গনে নেহার ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নীহার। প্রথম নাটকেই দর্শকদের মনে দারুণ প্রভাব ফেলেন তিনি। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির একাধিক অভিনেতার সঙ্গে জুটিতে দেখা গেছে তাকে।

/জেএইচ/