শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) নির্বাচনে জয়ী সভাপতি পদে অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে অভিনেতা জয় চৌধুরী জয়ী হয়েছেন। আগামী ২০২৬-২০২৮ বা দ্বিবার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবেন তারা।
শুক্রবার (৩ জুলাই) দিনভর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নায়ক জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন।
এবারের দ্বিবার্ষিক নির্বাচন ছিল উৎসবমুখর। দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে। নির্বাচনে জ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে ভোট দিয়েছেন অভিনেতা আবুল হায়াত, চিত্রনায়ক আলমগীর, সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, সুজাতা, ডলি জহুরসহ আরও অনেকে।
নির্বাচনে শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, ইমন, নিরব; নায়িকাদের মধ্যে পরীমনি, শবনম বুবলী, অপু বিশ্বাসদের ভোট দিতে দেখা যায়নি।
এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল। একটির সভাপতি পদে লড়ছেন ফাইটার ও প্রযোজক আরমান এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলের মূল পদগুলোতে রয়েছেন নূতন, ইলিয়াছ কোবরা, রিনা খান ও মারুফ আকিবের মতো পরিচিত মুখেরা।
অন্যটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী। এই প্যানেলে ডি এ তায়েব ও রোজিনা,আলীরাজ, সুব্রত, পলি ও ইয়ামীন হক ববির মতো তারকারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
গত মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল এবার প্রার্থী হননি।

উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন