উৎসবমুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বিনোদন ডেস্ক

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) নির্বাচন। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এই নির্বাচনের মধ্য দিয়ে ২০২৬-২৮ মেয়াদে অর্থাৎ আগামী দুই বছরের জন্য নেতৃত্ব পাবে শিল্পীরা।
এবারের নির্বাচনে মূলত দুটি প্রধান প্যানেল ‘আরমান-মুক্তি পরিষদ’ এবং ‘শিবা সানু-জয় চৌধুরী পরিষদ’ প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভোটের লড়াইয়ে নামা দুটি প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী। গত বুধবার আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই প্যানেলের নেতারা নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার জোর আশ্বাস দিয়েছেন।
নির্বাচন ঘিরে বিএফডিসির অভ্যন্তরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এফডিসির প্রবেশদ্বারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যেন কেবল বৈধ ভোটার ও কার্ডধারী ব্যক্তিরাই প্রবেশ করতে পারেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটার ও প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে। আমরা আশা করছি, সবার সহযোগিতায় পুরো প্রক্রিয়াটি একদম ঠিকঠাক ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে।
নির্বাচনে আরমান-মুক্তি পরিষদে সভাপতি পদে লড়ছেন ফাইটার ও প্রযোজক আরমান এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলের মূল পদগুলোতে রয়েছেন নূতন, ইলিয়াছ কোবরা, রিনা খান ও মারুফ আকিবের মতো পরিচিত মুখেরা।
অন্যদিকে শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খল অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী। এই প্যানেলে ডি এ তায়েব ও রোজিনা,আলীরাজ, সুব্রত, পলি ও ইয়ামীন হক ববির মতো তারকারা অংশ নিচ্ছেন।

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে গেলেন বাপ্পারাজ