শিরোনাম

একগুচ্ছ ছবি প্রকাশ করে কী বার্তা দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
একগুচ্ছ ছবি প্রকাশ করে কী বার্তা দিলেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: ফেসবুক

ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী। মাঝে মাঝেই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবার মধ্যরাতে ফেসবুকে লাল রঙের একটি পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যা নেটিজেনদের নজর কেড়েছে।

সোমবার (২৪ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে পাঁচটি ছবি প্রকাশ করেছেন অপু বিশ্বাস। নিজের সৌন্দর্যের পাশাপাশি লাল পোলকা ডট পোশাকে তাকে মোহনীয় লাগছে। সঙ্গে একটি বার্তাও জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

রাতে তোলা ছবিগুলোতে হাস্যোজ্জ্বল ও ভিন্ন পোজ ক্যামেরাবন্দি হতে দেখা যায় অপুকে। ক্যাপশনে লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’

ছবিগুলো শেয়ার করার পরপরই নেটিজেনদের লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যায়। তবে মন্তব্য ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার পাশাপাশি কটাক্ষপূর্ণ মন্তব্যও দেখা যায়।

উল্লেখ্য, বর্তমানে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন অপু বিশ্বাস। পাশাপাশি সামাজিকমাধ্যমেও নিজেকে জানান দিচ্ছেন এই অভিনেত্রী।

/জেএইচ/