ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত পড়শী

ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত পড়শী
বিনোদন ডেস্ক

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে কষ্টার্জিত ড্রয়ে মন খারাপ ছিলো ব্রাজিল ভক্তদের। তবে সেটা দারুণভাবে উসুল করেছে তারা। শনিবার (২০ জুন) সকালে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। এতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদের মনেও। এমনই একজন হলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী।
এই গায়িকার প্রিয় ফুটবল দল ব্রাজিল। প্রথম ম্যাচের মন খারাপ ভাব ছিলো তার মনেও। যদিও ম্যাচের আগে রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন তিনি। নিজের গানেই মাতলেন সে আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।
সম্প্রতি গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন গায়িকা নিজেও। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় ব্রাজিল।’
আর সকালে প্রিয় দলের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত পড়শী ব্রাজিলের জার্সি পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে শুভ সকালের বার্তা দিয়েছেন।

মাঠে দাপট, গ্যালারিতে উন্মাদনা; ফিলাডেলফিয়া যেন এক টুকরো ব্রাজিল