শিরোনাম

স্পেনের জয়ে শাকিব-বুবলী-অপুর উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্পেনের জয়ে শাকিব-বুবলী-অপুর উচ্ছ্বাস
বাঁ দিক থেকে অভিনেত্রী শবনম বুবলী, অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাস

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শিরোপা নিশ্চিত করার পর বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীদের মতো উচ্ছ্বাসে ভেসেছেন বাংলাদেশের শোবিজ তারকারাও। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান, অভিনেত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাস।

সোমবার (২০ জুলাই) নিজেদের ভেরিফাইড ফেসবুকে আইডিতে দেওয়া পোষ্টে এ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

নিজেদের ভেরিফাইড ফেসবুকে আইডিতে দেওয়া পোষ্টে শাকিব খান লিখেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।

অন্যদিকে, শবনম বুবলী স্পেনের পারফরম্যান্সের প্রশংসা করে লিখেন, স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।

চিত্রনায়িকা অপু বিশ্বাসও নিজের ফেসবুক পোস্টে স্পেনকে অভিনন্দন জানিয়ে লিখেন, অভিনন্দন স্পেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে স্প্যানিশরা এই অবিস্মরণীয় জয় নিশ্চিত করে।

/এসবি/