জন্মদিনে ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা শাকিব খানের ছেলে আব্রাম খান জয়। দেখতে দেখতে দশ বছরে পা দিয়েছে সে। গতকাল ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনে বাবা-মায়ের কাছ থেকে শুভেচ্ছাবার্তায় সিক্ত হয়েছে ক্ষুদে এই রাজপুত্র। শুধু তাই নয়, এবার তাকে বিশেষ এক উপহার দিলেন মা অপু বিশ্বাস।
ছেলের দশম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন তারা। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি ছবি পোস্ট করেছেন এই নায়িকা। তাতে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন মা ও ছেলে। এ সময় অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ এবং চোখে রোদচশমা। অন্যদিকে জয় পরেছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ট, সঙ্গে চোখে রোদচশমা ও মুখে কালো মাস্ক।
আ

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।
এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন এই নায়িকা। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’ ছেলের জন্মদিনে পোস্ট দিয়েছেন শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
শোবিজ অঙ্গনের জনপ্রিয় এই তারকা জুটি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ক্যারিয়ারের কারণে দুজনেই বিষয়টি গোপন রাখেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়। বছর খানেক পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সে সময় এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিয়ের সাজে ছবি পোস্ট করে আলোচনায় অপু বিশ্বাস