শিরোনাম

বিয়ের সাজে ছবি পোস্ট করে আলোচনায় অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
বিয়ের সাজে ছবি পোস্ট করে আলোচনায় অপু বিশ্বাস
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে এবার কোনো গুঞ্জন নয়, নিজের ফেসবুক পেজে পোস্ট করা বধূবেশের কিছু নতুন ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে তুমুল চর্চা শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় পোস্ট করা ছবিগুলোতে অপুকে একটি আকর্ষণীয় গাঢ় বেগুনি রঙের জমকালো শাড়িতে দেখা যায়। সূক্ষ্ম জরি ও সুনিপুণ নকশার কাজের সাথে মিলিয়ে তিনি পরেছিলেন গলা, কান ও হাতের মানানসই গয়না। ছবির ক্যাপশনে আভিজাত্যের বার্তা দিয়ে এই অভিনেত্রী লেখেন, সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।

অপুর এ নতুন রূপ ভক্তদের মাঝে প্রশংসার ঝড় তুললেও, মন্তব্যর ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার এ স্টাইলের প্রশংসা করলেও, কেউ কেউ আবার টেনে এনেছেন চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর প্রসঙ্গ। উল্লেখ্য, এর ঠিক আগের দিন শুক্রবার (৫ জুন) বুবলী সামাজিক মাধ্যমে জানান যে তার ও শাকিব খানের সংসারে এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এই বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। সামাজিক মাধ্যমে শাকিবের সাবেক স্ত্রী অপুর এ পোস্টকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মূলত শাকিব-অপুর অতীত সম্পর্ক এবং বর্তমান সমীকরণ নিয়ে দর্শকদের দীর্ঘদিনের কৌতূহলের কারণেই বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

/এমএকে/