সত্যিকারের চ্যাম্পিয়নরা হাল ছাড়ে না: পূর্ণিমা

বিনোদন ডেস্ক

বিশ্বকাপে শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিসরের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। খেলার প্রথম ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মেসিরা। এরপর ছিল নাটকীয়তা! ১৩ মিনিটে ৩ গোল করে মহাকাব্যিক ৩-২ গোলের জয় তুলে নেয় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের এমন অতিমানবীয় প্রত্যাবর্তনে উন্মাদনা ছড়িয়ে পড়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ তারকাদের মনেও। এমনই একজন হলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
খেলা শেষে সামাজিকমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

আর্জেন্টিনার জয়ের পর সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। সেখানে আর্জেন্টিনার জার্সিত নিজের নাম লেখা দেখা গেছে। এছাড়া টিভি স্ক্রিনে মেসিকে রেখেও ছবি তুলেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘আজকের রাতটা যেন শুধুই আর্জেন্টিনার!’
তিনি আরও লেখেন, ‘যখন সবাই ভেবেছিল সব শেষ, ঠিক তখনই মেসি ও তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নরা কখনো হাল ছাড়ে না। সাহস, আবেগ আর অদম্য বিশ্বাসে তারা ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়েছে। আলহামদুলিল্লাহ।’
পূর্ণিমার পোস্টটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই পূর্ণিমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আনন্দ ভাগাভাগি করেছেন। আবার অনেকেই মিসরের গোল বাতিল ও চলমান বিতর্ক নিয়ে কথা বলেছেন।
এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘কাপ দিয়ে হয়তো যোগ্যতা মাপা যায়, কিন্তু মেসির মতো খেলোয়াড়ের জাদু মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি।’
অপর একজন লেখেন, ‘আর্জেন্টিনার কাছে নয়, মিসর হেরেছে ফিফা ও রেফারির কাছে।’

‘মেসিকে টুর্নামেন্টে রাখতেই আমাদের সঙ্গে অন্যায় হয়েছে’