শিরোনাম

আরেকজনের জন্য অগ্রিম শুভেচ্ছা, মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক
আরেকজনের জন্য অগ্রিম শুভেচ্ছা, মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট
শাকিব-বুবলি এবং মিষ্টি জান্নাত। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

পুত্রের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন চিত্রনায়ক শাকিব খান। নায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে এই কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী নিজেই এই তথ্য জানিয়েছেন। এরপর শোবিজ অঙ্গনের তারকা থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন।

এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও। শাকিব-বুবলি জুটিকে অভিনন্দনের পাশাপাশি রহস্যময় তথ্যও দিয়েছেন তিনি।

শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া পোস্টে মিষ্টি লেখেন, ‘কন্যা সন্তানের জন‍্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।’

এরপর তিনি লেখেন, ‘এই বছরে আরেকজনের জন‍্যও অগ্রিম শুভেচ্ছা।’

মিষ্টি জান্নাতের এই শেষের অংশ নিয়েই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। কমেন্টে অনেকেই বিভিন্ন অনুমান করছেন। কেউ কেউ অভিনেত্রীর নামও উল্লেখ করছেন।

পরে কমেন্টে মিষ্টি লেখেন, ‘দিলাম আরেক জনের জন্য, আর নাম আসতেছে আমার।’

এর আগে শুক্রবার (৫ জুন) দুপুরে ফেসবুকে একটি পোস্টে শাকিব খানকে ট্যাগ দিয়ে কন্যা সন্তানের মা হওয়ার খবর দেন বুবলী। মে মাসের ১১ তারিখ বুবলীর কোলজুড়ে আসে ওই কন্যাসন্তান। নাম রাখা হয়েছে শার্লিন খান।

পোস্টে বুবলী মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, তাদের পরিবারে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এ খুশির মুহূর্তে যারা তাদের পাশে থেকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে মেয়ের আগামী দিনগুলোর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

/জেএইচ/