শিরোনাম

কান উৎসবে সেরার মুকুট পরলেন যারা

বিনোদন ডেস্ক
কান উৎসবে সেরার মুকুট পরলেন যারা
স্বর্ণপাম হাতে ক্রিশ্চিয়ান মুঙ্গিউ।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসব নাটকীয়তার মধ্যে শেষ হয়েছে। রেড কার্পেটের নতুন নিয়মকানুন, সম্ভাব্য মার্কিন শুল্ক নিয়ে উদ্বেগ, টম ক্রুজের প্রত্যাবর্তন এবং সমাপনী অনুষ্ঠানের ঠিক আগে বিদ্যুৎ বিভ্রাট– সবমিলিয়ে উৎসবটি ছিল ঘটনাবহুল।

চলতি বছর ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটিকে পালম ডি’অর পুরস্কার প্রদান করা হয়।

একটি ঘটনাবহুল শেষ দিন

শনিবার অগ্নিসংযোগের কারণে দক্ষিণ ফ্রান্স বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকল্প বিদ্যুৎ উৎসের ব্যবস্থা থাকায় সমাপনী অনুষ্ঠান হুমকির মুখে না পড়লেও, এটি ১২ দিনব্যাপী এই উৎসবে ক্ষণিকের জন্য অনিশ্চয়তার আরেকটি স্তর যোগ করেছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শেষ হয় ইরানি পরিচালক পানাহির প্রতিশোধমূলক নাটক ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটির পুরস্কার জয়ের মধ্য দিয়ে। তিনি সপ্তাহের শুরুতে বার্তা সংস্থা এপিকে জানিয়েছিলেন, উৎসবের পর তিনি ইরানে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। ১৫ বছর ধরে তিনি ইরানের বাইরে রয়েছেন।

‘ফিওর’-এর স্বর্ণপাম জয়

এবারের আসরে স্বর্ণপাম জিতেছে ক্রিশ্চিয়ান মুঙ্গিউ-এর সিনেমা ‘ফিওর’। প্রবাসী এক রোমানিয়ান পরিবারকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। কঠোর ধর্মীয় বিশ্বাস নিয়ে তারা নরওয়ের এক ছোট্ট গ্রামে নতুন জীবন শুরু করে। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে সেখানের সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। এরপর তাদের জীবনে নেমে আসে অসহনীয় যন্ত্রণা। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয় করেছেন সেবাস্তিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে।

‘মিনোটর’-এর গ্রাঁ প্রি জয়

কানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি জিতেছে রুশ নির্মাতা আন্দ্রেই জিয়াগিন্তেজেভের ‘মিনোটর’। ইউক্রেন যুদ্ধের শুরুর সময়কে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্র গ্লেব সফল এক ব্যবসায়ী। তার জীবন বাইরে থেকে নিখুঁত মনে হয়। কিন্তু যুদ্ধের কারণে রাষ্ট্র যখন মানুষ ও সম্পদ নিয়ন্ত্রণে নিতে শুরু করে, তখন ব্যক্তিগত সম্পর্ক, সন্দেহ, ভয় এবং আত্মরক্ষার প্রবৃত্তি কীভাবে আরও তীব্র হয়ে ওঠে। এটাই দেখানো হয়েছে ছবিতে।

পুরস্কার গ্রহণ করার সময় জিয়াগিন্তেজেভের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশে বলেন, ‘সীমান্তের দুই পাশের লাখো মানুষ শুধু একটি জিনিস চায়, এই হত্যাযজ্ঞ থামুক। এই রক্তপাত বন্ধ করার ক্ষমতা একমাত্র রাশিয়ার প্রেসিডেন্টেরই আছে।’

সেরা পরিচালক

সেরা পরিচালক

উৎসবে সেরা পরিচালকের মুকুট জিতেছেন স্প্যানিশ নির্মাতা জুটি হাভিয়ের আমব্রোসি ও হাভিয়ের কালভো। স্পেনের কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকাকে নিয়ে নির্মিত ‘দ্য ব্ল্যাক বল’–এর জন্য এই খেতাব পান ‘লস জাভিস’ নামে পরিচিত এই জুটি।ব্যক্তিগত গল্পকে খুব সহজভাবে রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিশিয়ে দিতে পারেন আমব্রোসি ও কালভো। তাদের চরিত্রে সাধারণত সমাজের প্রান্তিক মানুষের কথা ফুটে ওঠে।

সেরা নির্মাতার পুরস্কার পাওয়া আরেকজন হলেন পাভেল পাভলিকোভস্কি। তার সিনেমাগুলোতে এমন এক ভাষা ব্যবহার করা হয়, যেখানে নীরবতাই বেশি কথা বলে। নব্বইয়ের দশকে ব্রিটিশ টেলিভিশনের জন্য নির্মিত তার তথ্যচিত্রগুলো দ্রুত নজর কাড়ে। ‘মাই সামার অব লাভ’ সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান।

সেরা অভিনেতা

কানের এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ইমানুয়েল মাকিয়া ও ভ্যালোঁতাঁ কম্পানি। লুকাস দন্তের ‘কাওয়ার্ড’–এ অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তারা। প্রথম বিশ্বযুদ্ধের সময়কার দুই তরুণকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। নতুন সৈনিক পিয়েরে যুদ্ধক্ষেত্রে এসে নিজেকে প্রমাণ করতে চায়। অন্যদিকে ফ্রান্সিস যুদ্ধের বিভীষিকার মধ্যে সহযোদ্ধাদের মানসিকভাবে বাঁচিয়ে রাখতে একটি থিয়েটার শো আয়োজনের চেষ্টা করে। এভাবেই এগিয়ে যেতে থাকে দুজনের কাহিনী।

ভ্যালোঁতাঁ কম্পানি খুব কম সংলাপ বা অঙ্গভঙ্গি দিয়েও চরিত্রের গভীর আবেগ ফুটিয়ে তুলতে পারেন। গত বছর ‘কেস ১৩৭’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।

অন্যদিকে ইমানুয়েল মাকিয়া-ও সিনেমায় নতুন। ‘কাওয়ার্ড’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান।

এই দুই তরুণ অভিনেতাকে সম্ভাবনাময় তারকা হিসেবে দেখা হচ্ছে।

সেরা অভিনেত্রী

সেরা অভিনেত্রী

‘অল অব আ সাডেন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তাও ওকামোতো ও ভার্জিনি এফিরা। বৃদ্ধাশ্রম নিয়ে আবেগঘন এই সিনেমাটি তৈরি করেছেন রিউসুকে হামাগুচি।

মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু হয় তাও ওকামোতোর। অসাধারণ অভিনয়ের মাধ্য ধীরে ধীরে তিনি হলিউড ও আন্তর্জাতিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। আন্তর্জাতিক দর্শকের কাছে তার বড় পরিচিতি দেয় দ্য উলভারিন। এরপর তিনি অভিনয় করেন ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’, হ্যানিবল’ ও ‘ওয়েস্টল্যান্ড’–এর মতো প্রকল্পে।

অন্যদিকে ভার্জিনি এফিরা ইউরোপীয় সিনেমার শক্তিশালী অভিনয়শিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি স্থানীয় টেলিভিশনে উপস্থাপনা করতেন। পরে ফ্রান্সে গিয়ে জনপ্রিয়তা পেতে শুরু করেন। বিভিন্ন টিভি শো সঞ্চালনার মাধ্যমে দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ফরাসি পরিচালক পল ভারহোভেনের ‘এল’ ও ‘বেনেডেট্টা’য় অভিনয় তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়।

জুরি পুরস্কার

দি ড্রিমড অ্যাডভেঞ্চার, ভ্যালেস্কা গ্রিসবাখ

‘এ ম্যান অফ হিজ টাইম’ (নোট্রে স্যালুট) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন এমানুয়েল মারে।

অন্যান্য পুরস্কার

উৎসবের অন্যান্য পুরস্কার বিভাগে সান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’ ‘আন সার্টেন রিগার্ড’ পুরস্কার জিতেছে। নবাগত চলচ্চিত্র নির্মাতা অবিনাশ বিক্রম শাহ রচিত ও পরিচালিত নেপালি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ অর্জন করেছে ‘আন সার্টেন রিগার্ড জুরি প্রাইজ’। মেরিন অ্যাটলানের ‘লা গ্রাডিভা’ ক্রিটিকস উইক-এ গ্র্যান্ড প্রাইজ এবং ক্লিও বার্নার্ডের ‘আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং’ ডিরেক্টরস ফোর্টনাইট-এ দর্শক পুরস্কার জিতে নিয়েছে।

সূত্র: বিবিসি, এপি, ভ্যারাইটি, আউটলুক

/জেএইচ/