শিরোনাম

‘ব্রডওয়ে’ অভিনেতা জশ গ্রিসেটি আর নেই

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
‘ব্রডওয়ে’ অভিনেতা জশ গ্রিসেটি আর নেই
ব্রডওয়ে অভিনেতা ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জশ গ্রিসেটি

ব্রডওয়ে অভিনেতা ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জশ গ্রিসেটি আত্মহত্যা করেছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পিপল ।

এতে বলা হয়েছে, ব্রডওয়ে অভিনেতা ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জশ গ্রিসেটি আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা রব ম্যাকক্লিউর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১২ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্যাকক্লিউর লিখেন, ভাঙা হৃদয়ে জানাচ্ছি, অসাধারণ প্রতিভাবান জশ গ্রিসেটি শুক্রবার (১০ জুলাই) নিজের জীবন নিজেই শেষ করেছেন। এখনো বিষয়টি বুঝে ওঠার মতো অবস্থায় নেই। এই কঠিন সময়ে তার স্ত্রী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

তিনি বলেন, শুধু মঞ্চেই নয়, ব্যক্তিগত জীবনেও আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্ ছিলো। এমনকি গ্রিসেটির বিয়েতে ‘বেস্ট ম্যান’-এর দায়িত্বও পালন করেছিলাম। এ ঘটনায় আমার স্ত্রী ও আমি গভীরভাবে শোকাহত। জশকে ছাড়া আমাদের সমাজ আর আগের মতো থাকবে না। আমরা তোমাকে ভালোবাসি, জশ। এটি এক অপূরণীয় ক্ষতি।

ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল ‘সামথিং রটেন!’ এবং ‘ইট শুড বিন ইউ’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান জশ গ্রিসেটি । পাশাপাশি অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এ পুনরাবৃত্ত চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ম্যাকেঞ্জি গ্রিসেটিকে রেখে গেছেন। গত ছয় বছর ধরে তারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাস করছিলেন।

/এসবি/