শিরোনাম

‘ফুটবল এমন একটি শক্তি, যা মানুষকে ঐক্যবদ্ধ করে’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
‘ফুটবল এমন একটি শক্তি, যা মানুষকে ঐক্যবদ্ধ করে’

হলিউড তারকা টম ক্রুজ বলেছেন, ফুটবল এমন একটি ভাষা, যা কোনো শব্দ ছাড়াই কথা বলে। এটি এমন একটি শক্তি, যা মানুষকে ঐক্যবদ্ধ করে, অপরিচিতদের বন্ধুতে পরিণত করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সবার মধ্যে মিল কোথায়।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে মেটলাইফ স্টেডিয়ামে ৮২,০০০-এরও বেশি দর্শকের উপস্থিতিতে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি ।

বিশ্বকাপের মঞ্চে টম ক্রুজ বলেন,৩০ দিনেরও বেশি সময় আগে, ৮টি দেশ একটি যাত্রা শুরু করেছিল। তারা মহাসাগর পাড়ি দিয়েছে, সীমানা পেরিয়েছে, সংস্কৃতিকে অতিক্রম করেছে এবং সম্মিলিতভাবে আমাদের দেখিয়েছে যে কেন এই খেলা গোটা বিশ্বের‌?

তিনি বলেন, আমরা শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়েছি এবং আনন্দের মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নিয়েছি। আশার মুহূর্ত-এমন কিছু মুহূর্ত যা আমরা কেউ কখনও ভুলব না। ফুটবল এমন একটি ভাষা, যা কোনো শব্দ ছাড়াই কথা বলে; এমন একটি শক্তি, যা মানুষকে ঐক্যবদ্ধ করে, অপরিচিতদের বন্ধুতে পরিণত করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সবার মধ্যে মিল কোথায়।

এই হলিউড তারকা বলেন, আমাদের প্রত্যেকের, প্রতিটি দেশের, প্রতিটি খেলোয়াড়ের, প্রতিটি সমর্থকের, প্রতিটি স্বেচ্ছাসেবকের এবং মাঠে দেখা প্রতিটি স্বপ্নের। ফলে আমরা যখন এই শেষ অধ্যায়ের জন্য একত্রিত হয়েছি, আসুন এমন একটি টুর্নামেন্ট উদযাপন করি, যা বিশ্বকে একসুতোয় বেঁধেছে। আসুন, আমরা একে অপরকে উদযাপন করি। এটাই ফুটবল, এটাই ঐক্য, আর এটাই শ্রেষ্ঠত্ব।

এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফিফার পক্ষ থেকে প্রথমবারের মতো একটি বিশেষ চমক ছিলো হাফটাইম শো। বিশ্ব ফুটবলের এই ফেডারেশন আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে, আয়োজনটি সুপার বোল বা অলিম্পিকের সমমানের একটি ইভেন্ট হবে, যেখানে একাধিক পারফরম্যান্স এবং তারকাদের উপস্থিতি থাকবে।

আর্জেন্টিনা বনাম স্পেনের এই ম্যাচে হাফ টাইম শো মাতিয়েছেন ম্যাডোনা, বিটিএস ও জাস্টিন বিবারের মতো তারকারা। গ্যালারিতে নজর কেড়েছেন বিয়ন্সে, ম্যাট ডেমন ও টিমোথি শ্যালামে।

/এসবি/