শিরোনাম

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন ভারতীয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন ভারতীয় অভিনেত্রী
বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন ভারতীয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। ছবি: দ্য ওয়াল

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। সারোগেসির সাহায্যে যমজ সন্তানএক পুত্র ও এক কন্যার মা-বাবা হলেন সম্ভাবনা এবং তার স্বামী অবিনাশ দ্বিবেদী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকদের কোলে নিয়ে একটি ছবি শেয়ার করে ভক্তদের এ আনন্দঘন খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

প্রকাশিত ছবিতে সদ্যোজাতদের কোলে নিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন এ তারকা দম্পতি। ছবির ওপরে বড় অক্ষরে লেখা রয়েছে ‘যমজ সন্তানের পিতা-মাতা’। পাশে শোভা পাচ্ছে ছেলে ও মেয়ে নির্দেশক নীল এবং গোলাপি রঙের দুটি বেলুন। ক্যাপশনে উচ্ছ্বসিত সম্ভাবনা লিখেছেন, এই বছর আমাদের বাড়িতে মহা দীপাবলি আগেই চলে এসেছে। মহাদেবের প্রতি আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হর হর মহাদেব। সুখবরটি প্রকাশ্যে আসতেই বিনোদন জগতের সতীর্থ থেকে শুরু করে অগণিত অনুরাগী তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, বিয়ের পর মা হতে গিয়ে এর আগে মিসক্যারিজ বা গর্ভপাতের মতো ভয়ানক মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। তবে অতীত জীবনের সব দুঃখ মুছে ফেলে ঈশ্বরের আশীর্বাদে অবশেষে তাদের কোল আলো করে এল নতুন প্রাণ। চলতি বছরের এপ্রিল মাসেই একটি অভিনব পোস্টের মাধ্যমে সারোগেসি পদ্ধতিতে মা-বাবা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তারা। সেখানে একটি সংবাদপত্রের আদলে লেখা ছিল স্যাম অ্যাভির বেবি। ব্রেকিং নিউজ। কামিং সুন। আমরা প্রেগন্যান্ট। সঙ্গে ছিল অনাগত শিশুর জুতো এবং পোষ্য কুকুরের সঙ্গে আল্ট্রাসোনোগ্রাফির ছবি। সমস্ত কঠিন সময় আর দীর্ঘ অপেক্ষার পালা শেষে এখন জোড়া খুশির বন্যায় ভাসছেন এ দম্পতি।

সূত্র: দ্য ওয়াল

/এমএকে/