বছর ঘুরতেই আবারও মা হচ্ছেন কিয়ারা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বছর ঘুরতেই আবারও মা হচ্ছেন কিয়ারা
বলিউড তারকা কিয়ারা আদভানি

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আসছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন তারা। ২০২৫ সালের ১৫ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়।

বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্ত- অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।

ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিয়ারা ও সিদ্ধার্থের হাতের ওপর রাখা রয়েছে কুরুশের কাজ করা এক জোড়া ছোট্ট শিশুর সাদা মোজা। সেই মোজার ওপর হাত রেখেছে তাদের মেয়ে সারায়াহ।

ছবির ক্যাপশনে এই তারকা দম্পতি লিখেছেন, জীবনের সবচেয়ে বড় উপহারের আশীর্বাদ আবারও পেলাম। আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ আছে।

এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেন সিদ্ধার্থ-কিয়ারা। ভক্তদের পাশাপাশি ছায়াছবির দুনিয়ার বহু তারকাও তাদের অভিনন্দন জানিয়েছেন।

‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় কিয়ারা ও সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিলো। দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমিরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা না বললেও জীবনের বিশেষ মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই দম্পতি।

/এসবি/