আমি সুস্থ আছি, পোস্টটি ভুল বোঝা হয়েছে: অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচার নিয়ে একটি ব্লগপোস্ট করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এরপরই শুরু হয় নানা জল্পনা। অবশেষে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেতা নিজেই। নিজের নতুন এক ব্লগ পোস্টে তিনি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাকে কোনো হাসপাতালেও ভর্তি হতে হয়নি। আগের পোস্টে অস্ত্রোপচার ও আইসিইউ সংক্রান্ত কথাগুলো তিনি মূলত স্পেনের কাছে হেরে যাওয়ার পর লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের মানসিক অবস্থাকে রূপক হিসেবে বোঝাতে ব্যবহার করেছিলেন।
অমিতাভ তার ব্লগে লেখেন, তার আগের কথাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি মূলত একটি উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছিলেন, অস্ত্রোপচার বা আইসিইউ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ক্ষতিগ্রস্ত শরীর ও মনের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন সময়। ফুটবল বিশ্বকাপের কথা তুলে ধরে এ অভিনেতা বলেন, চ্যাম্পিয়ন খেতাব হারানোর পর একজন পরাজিত বীরের জন্য পরবর্তী সময়ে নিজেকে সামলে নেওয়া কতটা কষ্টের সেটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু ভক্তরা ভুল বুঝে ধরে নিয়েছিলেন এই কথাগুলো তিনি নিজের শারীরিক অবস্থা নিয়ে বলেছেন।
তিনি আরও উল্লেখ করেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি চ্যাম্পিয়নকে মেনে নিতে হয় একদিন অন্য কেউ তার জায়গা নেবে। জীবনের এ বাস্তবতাকে মেনে নিয়ে আবার ঘুরে দাঁড়ানোই হলো আসল সংগ্রাম। শরীর অসুস্থ হলে চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু এরপর স্বাভাবিক জীবনে মানিয়ে নেওয়াটাই কঠিন কাজ।
মূলত, তার আগের ব্লগে আইসিইউ, অস্ত্রোপচার এবং ঘরমুখী কঠিন দিনগুলোর কথা লেখা থাকায় ভক্তদের মনে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়। সেখানে তিনি লিখেছিলেন কীভাবে কঠিন সময়ে কেউ হার মেনে নেয়, আবার কেউ সাহসের সাথে লড়াই করে চিরকালের জন্য বিজয়ী হয়ে থাকে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘খেলা শেষ! কিন্তু কাজ এখনও চলছে’ লেখা তার আরেকটি রহস্যময় পোস্ট এ জল্পনাকে আরও উসকে দিয়েছিল।
তবে সব উদ্বেগ ও আলোচনার অবসান ঘটিয়ে মেগাস্টার অমিতাভ বচ্চন এখন পুরোপুরি সুস্থ। তিনি খুব শিগগিরই নিজের জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতির নতুন সিজন নিয়ে দর্শকদের মাঝে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন।

মাতৃত্বের স্বাদ পেয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছি: মৌসুমী