‘শিক্ষা মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা’
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৬: ২৫

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ে কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, কোনো দুষ্টুচক্র যদি এসএসসি পরীক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।
তিনি বলেন, রাজধানীর যানজট পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছানো সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুরোধে সকাল ৮টা থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দিতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, পরীক্ষা চলাকালে যেন কেন্দ্রে বিদ্যুৎ সমস্যা না হয়, সে জন্য সংশ্লিষ্টদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, পরীক্ষার প্রশ্ন প্রণয়ন ও সময় নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার শুধু পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করছে। এ বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল রয়েছে। পরীক্ষায় অনিয়ম বা অপরাধ দমনে ১৯৮০ সালের আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। কিছু ভার্চুয়াল মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, সেগুলো গুরুত্ব দেওয়ার কিছু নেই। আশা করছি সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

/এসবি/