মধ্যরাতে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

মধ্যরাতে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসার দরজা ভেঙে সাইদুল আমিন সীমান্ত নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীমান্ত ঢাবির রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের সদরুল আমিনের ছেলে। বর্তমানে তিনি হাজারীবাগের মনেশ্বর রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মধ্যরাতে মনেশ্বর রোডের ওই বাসার দরজা ভেঙে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তার রুমমেটরা। পরে রাত ১টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীমান্তের চাচা রুহুল আমিন জানান, ‘সীমান্ত ওই বাসায় থেকে পড়াশোনা করত। রাতে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে সীমান্তের মরদেহ দেখতে পান। সীমান্ত বিষাক্ত কিছু পান করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত ভাবে জানতে পারিনি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম গণমাধ্যমকে জানান, ‘মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’