মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির দায়িত্বে মোজাম্মেল হোসেন খান

সিজেডএন ডেস্ক

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান। এর আগে ওই পদ থেকে অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে অব্যাহতি দেওয়া হয়।
রবিবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো। একইসঙ্গে তিনি ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন’ স্কিমের স্কিম পরিচালকের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, রবিবার পৃথক এক আদেশে মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ কে এম শফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল