শিরোনাম
নতুন পে-স্কেল

১০ম থেকে ২০তম গ্রেডের মূল বেতন প্রথম ধাপে বেশি বাড়বে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ম থেকে ২০তম গ্রেডের মূল বেতন প্রথম ধাপে বেশি বাড়বে
নবম জাতীয় বেতন কাঠামো। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ঘোষণা করেছে সরকার। তবে একবারেই বর্ধিত বেতনের পুরোটা পাচ্ছেন না তারা। এ বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে নতুন বেতন কাঠামো। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের (২০২৭) মধ্যে মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতা একযোগে কার্যকর হবে।

তবে সব গ্রেডের বেতন বিভিন্ন ধাপে একই হারে বাড়াচ্ছে না সরকার। স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বেতন বাস্তবায়নের ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র। এ ক্ষেত্রে ১০ থেকে ২০তম গ্রেডের জন্য প্রথম ধাপে এ বছরের জুলাই থেকে প্রথম ছয় মাসে ৫০ শতাংশ মূল বেতন বাড়বে। আগামী বছরের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ এবং ২০২৭ সালের জুলাই থেকে তৃতীয় ধাপে বাকি ২৫ শতাংশ বেতন বাড়ানো হবে। ২০২৮ সাল থেকে বেতন ও ভাতা একযোগে পাবেন ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা।

প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীরাদের জন্য প্রথম ধাপে মূলত বেতন ৪০ বাড়বে। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি আরও ৩০ শতাংশ এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে বাকি ৩০ শতাংশ বাস্তবায়ন করা হবে।

/আরএ/