শিরোনাম

আগস্টে ১২ দিনের ছুটি পাবে শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্টে ১২ দিনের ছুটি পাবে শিক্ষক-শিক্ষার্থীরা
প্রতীকী ছবি

চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষা ছুটির পঞ্জিকা থেকে এ তথ্য জানা গেছে।

ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ৯ দিনের সাপ্তাহিক ছুটির পাশাপাশি আরও তিনটি সরকারি ছুটি রয়েছে।

এর মধ্যে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ফলে পুরো মাসে মোট ১২ দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করতে পারবে।

/এফআর/