রুয়েটে ১৬ দিনের ছুটি

রুয়েটে ১৬ দিনের ছুটি
রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের দীর্ঘ অবকাশ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু হওয়া এ ছুটির ফলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ মে থেকে ৩ জুন পর্যন্ত রুয়েটের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ২১ থেকে ২৫ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি এবং ২৬ মে থেকে ৩ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরপরই ৪ ও ৫ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের একটি দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। দীর্ঘ এ অবকাশ শেষে আগামী ৬ জুন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে দীর্ঘ ছুটির সময়েও ক্যাম্পাসের জরুরি সেবাসমূহ পুরোপুরি সচল থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পানি, বিদ্যুৎ, গ্যাস, জরুরি চিকিৎসা, নিরাপত্তা ও ইন্টারনেট সেবা স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। তবে এ সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে।

১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি