গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন ঢাবির সাবেক ভিসি নিয়াজ আহমেদ

সিটিজেন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার (পরামর্শক) হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী সরকারের সময় অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়টি বর্তমানে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২০২৪ সালের ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক নিয়াজ আহমেদ খান। প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
বিজ্ঞপ্তিতে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ) দর্শনের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সাজানো হয়েছে।
ইতোমধ্যে পাঁচটি স্কুলের অধীনে ১৪টি অগ্রাধিকারমূলক প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয় এবং এপ্রিলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আনুষ্ঠানিকভাবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়।

শিবিরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে ঢাবিতে দেয়াললিখন, উত্তেজনা