প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, পোশাক ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী বৃদ্ধির বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে দায়িত্ব পালন করছে। সে কারণেই দেশের যেকোনো স্থানে সমস্যা দেখা দিলে দ্রুততার সঙ্গে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
তারেক রহমান বলেন, অতীতে বিএনপি সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিল। সেই ধারাবাহিকতায় এবার সরকার স্নাতক পর্যায় পর্যন্ত তা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মেধাভিত্তিক উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে। যাতে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকটে দেশের মানুষ ভোগান্তির শিকার হয়েছে। এ সমস্যা সমাধানে সরকার বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে একটি যৌথ কমিটি গঠন করেছে এবং দ্রুত সমাধানের আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার কথাও তুলে ধরেন তিনি।

জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব: প্রধানমন্ত্রী