এলপিজির নতুন দাম ঘোষণা আজ

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
নিজস্ব প্রতিবেদক

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে বৃহস্পতিবার (২ এপ্রিল)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হবে।
সবশেষ গত ২ মার্চ এক মাসের জন্য সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সেসময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়া ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।