শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোং প্রতিনিধিদলের সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মিৎসুই অ্যান্ড কোং প্রতিনিধিদলের সভা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সঙ্গে মিৎসুই অ্যান্ড কোং-এর প্রতিনিধিদলের সদস্যরা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান সঙ্গে মিৎসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশের আর্থিক খাতের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিনিয়োগ ও ব্যবসা-সহায়ক পরিবেশ, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজ্য আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় বিদেশি বিনিয়োগ ও উদ্ভাবনমুখী আর্থিক উদ্যোগসমূহকে সময়োপযোগী ও কার্যকরভাবে সহায়তা প্রদান করা হবে।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, বাংলাদেশের আর্থিক খাতে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সেবা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংক ইতিবাচক ও সহায়ক ভূমিকা পালন করে যাবে। মিৎসুই অ্যান্ড কোং-এর গঠনমূলক যেকোনো উদ্যোগ প্রযোজ্য নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ সাপেক্ষে যথাযথভাবে বিবেচনা করা হবে।

সভায় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় মিৎসুই অ্যান্ড কোং-এর ঢাকা ও টোকিও কার্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।