শিরোনাম

কমলো জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
কমলো জেট ফুয়েলের দাম
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ছবি: সংগৃহীত

তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর এবার উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাত থেকে কার্যকর হবে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম কমানো হয়েছে ২১ টাকা ৬৩ পয়সা। এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর দিকে চলতি বছরের মার্চে প্রথম দফায় জেট ফুয়েলের দাম ৯৫ টাকা ১২ পয়সা থেকে দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়েছিল। পরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২৪ মার্চ দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সায় করা হয়েছিল।