আগামী অর্থবছরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আয়কর ও ভ্যাট নিরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আয়কর ও ভ্যাট নিরীক্ষার ক্ষেত্রে ঝুঁকি-ভিত্তিক মানদণ্ড প্রয়োগ করে ব্যক্তি হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচন করা হবে। এতে রাজস্ব খাতে দুর্নীতি কমবে। ব্যাক্তি করদাতাদের পাশাপাশি আগামী অর্থবছরে কোম্পানি করদাতাদের কর্পোরেট রিটার্ন অনলাইনে দাখিলের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহষ্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনে তিনি এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, করদাতারা সারা বছরব্যাপী রিটার্ন দাখিল করতে পারবেন। তবে বছরের শুরুর দিকে রিটার্ন দাখিল করলে তাদের কর প্রণোদনা দেওয়া হবে। করদাতার উৎসে নিরূপিত করের চেয়ে বেশি পরিশোধিত কর ফেরত (রিফান্ড) সম্পূর্ণ অটোমেটেড ও ফেইসলেস পদ্ধতিতে প্রদান করা হবে।
তিনি বলেন, দ্বৈত কর পরিহার চুক্তির প্রয়োজনীয় দলিলের ভিত্তিতে জাতীয় সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে অটোমেটেড পদ্ধতিতে অনলাইনে বিদেশী বিনিয়োগকারীদের ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হবে। সিঙ্গেল উইন্ডো আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিভিন্ন সরকারি সংস্থার প্রয়োজনীয় অনুমতি ও কাগজপত্র একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অ্যাসাইকুডা বা অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা-এর সঙ্গে ই-রির্টার্ন সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। অ্যাসাইকুডা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) কর্তৃক উদ্ভাবিত একটি কম্পিউটারাইজড শুল্ক ব্যবস্থাপনা পদ্ধতি। উৎসে কর কর্তন না করার কারণে করদাতার দাবিকৃত খরচ অনুমোদন না করার বিদ্যমান বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়িক আয় পরিগণনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে অ্যাক্রুয়াল ভিত্তিতে সুদ ব্যয় অনুমোদনের বিধান করা হবে।
এছাড়া আয়কর সংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির (অল্টারনেটিভ ডিসপিউট রেজোলিউশন) আওতা বিস্তৃত করার প্রস্তাবও করছেন তিনি।

আগামী বছর থেকে ‘ই-ভ্যাট’ রিটার্ন দাখিল বাধ্যতামূলক 