শিরোনাম

আগামী বছর থেকে ‘ই-ভ্যাট’ রিটার্ন দাখিল বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগামী বছর থেকে ‘ই-ভ্যাট’ রিটার্ন দাখিল বাধ্যতামূলক
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের শুরু থেকে আয়কর ই-রির্টার্নের মতো অনলাইনে ই-ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার (১১ জুন) বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ই-ভ্যাট ব্যবস্থাপনায় আরও যান্ত্রিকীকরণ আনা হচ্ছে। মূল্য সংযোজন কর (মূসক) রিফান্ডের আবেদন গ্রহণ, যাচাই, অনুমোদন এবং করদাতার ব্যাংক হিসেবে আইবাসের মাধ্যমে মূসক ফেরতের অর্থ জমা এই সম্পূর্ণ প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হবে।

ক্ষুদ্র ভ্যাটদাতাদের কথা বিবেচনা করে তাদের জন্য পৃথক ও সহজ ভ্যাট রিটার্ন ফরম প্রবর্তন করা হচ্ছে। এতে অল্প কিছু তথ্য পূরণ করেই তাঁরা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এছাড়া ই-ভ্যাট সিস্টেমে আবেদনের সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিকভাবে ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা (বিআইএন) প্রদানের লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

বর্তমান মাসিক রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রত্যাহার করে ত্রৈমাসিক (প্রতি তিন মাসে একবার) রিটার্ন দাখিলের বিধান প্রণয়নের প্রস্তাবও করা হয়েছে। ফলে করদাতাদের আর প্রতি মাসে রিটার্ন দিতে হবে না।

যেসব করদাতা নিজস্ব ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার ব্যবহার করেন, তাঁরা নিজস্ব সফটওয়্যার থেকে এক ক্লিকেই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

অন্যদিকে আপিল, ট্রাইবুনাল ও হাইকোর্টে আপিল দায়েরের ক্ষেত্রে জমাকৃত কর উল্লেখযোগ্য হারে কমানো হচ্ছে। এ বিষয়ে কর কর্মকর্তাদের বিবেচনামূলক ক্ষমতা বিলোপের প্রস্তাব করা হয়েছে বলে বাজেটে জানানো হয়।

/বিবি/