শিরোনাম

কমলো জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কমলো জেট ফুয়েলের দাম

নতুন বছরের শুরুতে বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম কমানো হয়েছে। দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১৯ টাকা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ রুটের এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ১৫০ টাকা ২১ পয়সা থেকে ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক এয়ারলাইন্সের জন্য এই দাম লিটার প্রতি শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে শূন্য দশমিক ১৩ ডলার কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী বিইআরসি একটি গণশুনানি করে।

গণশুনানিতে ৫ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে জুলাই মাসের জন্য এই মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।

/এসবি/