শিরোনাম

৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক দিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন মার্কিন ডলার। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে।

এর আগে, গত ১০ আগস্ট দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

জানা গেছে, আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিকে সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিপিএম-৬ হিসাবেও দেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

/এফআর/