শিরোনাম

সোনালী ইনভেস্টমেন্টের ১৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সোনালী ইনভেস্টমেন্টের ১৬তম সাধারণ সভা অনুষ্ঠিত
বার্ষিক সাধারণ সভায় সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী খানসহ অন্যরা।

সোনালী ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান ‘সোনালী ইনভেস্টমেন্ট পিএলসি’র ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির চেয়ারম্যান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি মো. শওকত আলী খান।

সভায় সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালক খান ইকবাল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মো. ইকবাল হোসেন, সিইও আশরাফুল হায়দার চৌধুরী এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

/এফআর/