‘গোপন বৈঠকে’ গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টায় পুলিশ প্লাজার পঞ্চম তলার ওই রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছেন– এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন যে বৈঠক শেষে রাজধানীতে তাদের মিছিল করার পরিকল্পনা ছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১৭