শিরোনাম

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৯

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৯
ছবি- সিটিজেন জার্নাল

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৬ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর পর্যন্ত গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানের অংশ হিসেবে যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ওমর সানি (৩৫), মো. ওমর ফারুক (২৫), মো. শাহজাহান (৩৫), মো. রেজওয়ান খান মানিক (২০), মৌসুমী আক্তার শিখা ওরফে মোসা. শিখা বেগম (৪০), মো. আকরাম হোসেন (৩৮), মো. কবির কাজী (৪৭), মো. তুহিন (২৮), মো. স্বপন মিয়া (২৪), মো. ফয়সাল (১৯), মো. রিপন মিয়া (২২), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. মাঈন উদ্দিন (৩১), মো. সুমন (২৯), মো. সিয়াম (১৮), মো. আরিফ (২২), মনির হোসেন (৩৮), মো. চুপ্পু (৫৫), মো. ফাহাদ (৫০), মো. নাসির (৩৪), মন্টু সরকার (৪০), মো. সেলিম (৪২), আব্দুল রব (৫৫), মো. রায়হান আহমেদ (২১), মো. মিরাজ (২৩), মো. জুয়েল (৩১), হরি নারায়ন ওরফে বাবু (৪৮), মো. শামিম প্রধান (৩০) ও মো. জুয়েল (৩৩)।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ১৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। বাকিদের মধ্যে ৩ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন পুরোনো মামলার আসামি এবং ৫ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

/এসবি/