শিরোনাম

নতুন চিফ প্রসিকিউটর কে এই আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নতুন চিফ প্রসিকিউটর কে এই আমিনুল ইসলাম
মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

নতুন এই নিয়োগের বিষয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায়। আমিনুল ইসলাম ১৯৯৩ সালের ২৭ মে হাইকোর্ট বিভাগে এবং ২০২১ সালের ৩০ ডিসেম্বর আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হন।

আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার মাধবপুর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ছিলেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মনোনয়ন প্রত্যাশীও ছিলেন।

এ ছাড়া আমিনুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিনি বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও ছিলেন।

/এফসি/