হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান আবারও গ্রেপ্তার
আদালত প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৫: ২২

পুলিশি পাহারায় আদালত প্রাঙ্গণে নুরুজ্জামান আহমেদ। ছবি: সিটিজেন জার্নাল
জুলাই আন্দোলনের সময় ঢাকার শনির আখড়া এলাকায় এক শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই আব্দুল করিম গত ৮ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন আজ (সোমবার) ধার্য করেন।
এদিন শুনানিকালে নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে শামছুদ্দোহা সুমন তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবেদনে বলা হয়, নুরুজ্জামান মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। তদন্তকালে মামলার ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ির শনির আখড়ার গোবিন্দপুর আন্ডারপাস এলাকায় গুলিতে নিহত হন শিক্ষার্থী জুবাইদ ইসলাম। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

/এফআর/

নতুন করে সংসার শুরুর বিষয়ে যা বললেন আপু বিশ্বাস