মতিঝিল-ফকিরাপুলে নকশাবহির্ভূত স্থাপনা ভেঙে দিলো রাজউক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে অনুমোদনহীন ও নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির মোবাইল কোর্টের অভিযানে নির্মাণাধীন একটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া নকশাবহির্ভূতভাবে নির্মাণকাজ করায় আরও দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার পর রাজউকের জোন ৬/১-এর আওতাধীন মতিঝিল, মালিবাগ, খিলগাঁও, বাসাবো ও বনশ্রী এলাকায় এ অভিযান শুরু হয়। বিকাল ৩টা পর্যন্ত অভিযান চলে।
রাজউক সূত্রে জানা যায়, মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডে ১৮/১ নম্বর জামে মসজিদসংলগ্ন একটি নির্মাণাধীন দুই তলা ভবনে অভিযান চালানো হয়। অনুমোদিত নকশা না মেনে নির্মাণকাজ করায় ভবনটির অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।

এ ছাড়া নয়াপল্টনের কালভার্ট মসজিদসংলগ্ন ১০৭/১ নম্বর ভবন এবং ফকিরাপুলের ১১৮ ডিআইটি এক্সটেনশন রোডের আরেকটি ভবনে নকশাবহির্ভূতভাবে নির্মাণকাজ চলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, টয়েনবি সার্কুলার রোডের ভবনটিতে এর আগেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল। তখন ভবনটি ভেঙে অনুমোদিত নকশা অনুযায়ী পুনরায় নির্মাণকাজ করার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা না মেনে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় আমরা বাধ্য হয়ে দ্বিতীয় বার অভিযান করতে বাধ্য হয়েছি।
তিনি আরও বলেন, নকশাবহির্ভূতভাবে নির্মাণকাজ করায় পাশের আরও দুটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।