শিরোনাম

অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

সিটিজেন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

যত দিন যাচ্ছে ততই যেন মহামারি আকার ধারণ করছে হাম। প্রতিদিনই হামে শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৪৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এমতাবস্থায় হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার ভূমিকা তদন্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়েছে।

/জেএইচ/