শিরোনাম

নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক
নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন। পরে তাকে টিম লিডার করে আইনি সহায়তা সাব-কমিটি গঠন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র ব্যারিস্টার কাজল। তিনি ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। এছাড়া তিনি কিছুদিন সাংবাদিকতাও করেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান আইনজীবী মো. আসাদুজ্জামান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পদত্যাগ করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ঝিনাইদহ-১ আসন থেকে বিজয়ী হয়ে তিনি বিএনপি সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

/জেএইচ/