‘আবু সাঈদ-ওয়াসিমের আত্মত্যাগেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে’

বেরোবি সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও ওয়াসিমের আত্মত্যাগের কারণেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।
জুলাই শহীদ দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগ আমাদের মুক্তি দিয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর রাখেন। বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল প্রয়োজন, তা হবে। আবু সাঈদের নামে গেট হবে, স্মৃতিস্তম্ভ হবে, হল হবে। সবকিছুই হবে, ইনশাআল্লাহ। আমাদের শুধু একটু সময় দিন।’
স্মরণসভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন এবং শহীদ পরিবারের সদস্যরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
এর আগে, দিবসের কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, লাল ব্যাজ ধারণ, শোক র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি, হতাশ মুক্তিযুদ্ধমন্ত্রী