‘হাত ধরবেন না’, পুলিশকে শাসালেন ইনু

‘হাত ধরবেন না’, পুলিশকে শাসালেন ইনু
আদালত সংবাদদাতা

চব্বিশের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে এজলাসকক্ষে তোলা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে থাকা কাঠগড়ায় তোলা হয়।
এদিন হাসিমুখেই আদালতে আসতে দেখা যায় মানবতাবিরোধী অপরাধের এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। তবে আদালত প্রাঙ্গণে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন তিনি। ওই পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু বলে ওঠেন, ‘হাত ধরবেন না, ভদ্রতা শিখুন’। বেশ উত্তেজিত হয়েই এ কথা উচ্চারণ করেন জাসদের এই সভাপতি।
এদিকে, এরইমধ্যে এ মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। রায় ঘোষণার পরপরই মামলাটি এখান থেকে পুরোপুরি নিষ্পত্তি হবে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ 